চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন। প্রধান আলোচক হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বায়তুস সালাম জামে মসজিদ, নাসিরাবাদ, চট্টগ্রামের খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) প্রফেসর মুহাম্মদ একরামুল হক। মাহফিলে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ছিল আমাদের সকলের জন্য আদর্শ। তিনি ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে সফল একজন নেতা ছিলেন। তিনি একটি রাষ্ট্রের প্রধান ছিলেন, যেখানে সুশাসন প্রতিষ্ঠিত ছিল এবং সকল ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণের সুযোগ ছিল। শেষ পর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পেশ করে দেশ, জাতি, শিক্ষা ব্যবস্থা এবং সকলের শান্তি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তাকর্মচারীবৃন্দ এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
পরবর্তী নিবন্ধপটিয়া হাসপাতালে অচেতন এই ব্যক্তি কে?