কাপ্তাইয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গত ১৬ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোসেল চাকমা, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধতনজিমুল মোছলেমীন এতিমখানায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধএশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশ