তনজিমুল মোছলেমীন এতিমখানায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের উদ্যেগে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান তনজিমুল মোছলেমীন এতিমখানায় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এতিমখানা মিলনায়তনে গত বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়। তনজিমুল মোছলেমীন এতিমখানার তত্ত্বাবধায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের নির্বাহী পরিচালক প্রবীণ সাংবাদিক সিরাজুল করিম মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের পরিচালক চট্টগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আবুল হাসান, ট্রাস্ট পরিচালক জাহাঙ্গীর আলম, হাফেজ লিয়াকত আলী ও হাফেজ ফজলুল কাদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়। অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, ইতোপূর্বে লালদীঘি মাঠে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাফেজ ফজলুল কাদের ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থাপনায় ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআইসিসি মাসসেরা শ্রীলংকার দিনুশা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী