পে কমিশন গঠন করায় সরকারকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে অবিলম্বে মজুরি কমিশন গঠন ও দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ–সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি গতকাল মঙ্গলবার জামাল খানস্থ মহানগর কার্যালয়ে সেক্টর দায়িত্বশীল বৈঠকে সভাপতির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর সহ–সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, আসাদ উল্লাহ আদিল, হামিদুল ইসলাম, মুহাম্মদ নুরুন্নবী, আব্দুর রহীম মানিক, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












