বহির্নোঙরে ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

মিয়ানমারে পাচারের চেষ্টা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, নগরীর পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় সোমবার বিকালে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকার ৭৫০ বস্তা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ১টি বোটসহ ৫ পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা আলামত ও পাচারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবিলম্বে মজুরি কমিশন গঠন ও বাস্তবায়নের দাবি
পরবর্তী নিবন্ধরাউজানে পরিত্যক্ত অস্ত্র ও কার্তুজ উদ্ধার