বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা, হজ-ওমরাহ ও চিকিৎসাসেবায় নিয়ে সম্ভাবনা নিয়ে এজেড হলিডেজ-এর যাত্রা শুরু

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৫ পূর্বাহ্ণ

বিদেশ ভ্রমণ এখন আর বিলাসিতা নয়। বিদেশগামী মানুষের ক্রমবর্ধমান চাহিদা পূরণে উন্নতমানের ও সাশ্রয়ী সেবা নিয়ে যাত্রা শুরু করেছে এজেড হলিডেজ। বিশ্বের যেকোনো দেশে ভ্রমণের পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে প্রয়োজনীয় সর্বোচ্চ মানের সেবা ও সহযোগিতা প্রদান করবে প্রতিষ্ঠানটি।

এছাড়া হজ ও ওমরাহ পালনে শতভাগ চিন্তামুক্ত ও সমন্বিত সেবা এবং বিদেশে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এজেড হলিডেজ। চট্টগ্রামের মানুষের আস্থার প্রতীক হিসেবে এই ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি নতুন আঙিকে ও ভিন্ন মাত্রায় তাদের কার্যক্রম শুরু করেছে। গতকাল সোমবার নগরীর নিউমার্কেটস্থ কাদের টাওয়ারের ৮ম তলায় এ জেড হলিডেজএর প্রধান শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের কার্যক্রমের উদ্বোধন করেন এজেড হলিডেজএর চেয়ারম্যান এ কে এম জিয়া উদ্দিন।

তিনি বলেন, চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শতভাগ চিন্তামুক্ত ও নির্ভরযোগ্য সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এর পাশাপাশি অতিরিক্ত চার্জ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নানান ধরনের হিডেন চার্জ বিদেশযাত্রীদের ভ্রমণের আনন্দকে শুরুতেই ম্লান করে দেয়। তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে এজেড হলিডেজ সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটি ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি হিসেবে কাজ করতে চায়। ভ্রমণপিপাসু মানুষের চাহিদা ও ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমাসহ চট্টগ্রাম জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা এ জেড হলিডেসের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং চট্টগ্রামের মানুষের জন্য প্রতিষ্ঠানটির উন্নত ও সাশ্রয়ী সেবার উদ্যোগকে স্বাগত জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই মাসে ভারত থেকে এসেছে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিলে পুরস্কার দেবে র‌্যাব