নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী আয়োজন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমপ্রতি চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মনজুরুল হক বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সৈয়দ আয়াজ মাবুদ । প্রধান অতিথি ছিলেন নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মির্জা মোহাম্মদ আকবর। অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান। এতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারে সদস্য, দাতা সদস্য, শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থী যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ও ১ মিনিট নিরবতা পালন করা হয় । সভায় বক্তারা বিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য ও দীর্ঘদিনের পথচলার স্মৃতিচারণ করেন। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ২০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিতে মনজুরুল হক বাবর আহ্বায়ক, সৈয়দ আয়াজ মাবুদ সদস্য সচিব এবং সৈয়দ মোহাম্মদ এরশাদকে অর্থসচিব মনোনীত করা হয়। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে মির্জা মোহাম্মদ আকবরকে প্রধান পৃষ্ঠপোষক করে ৫১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় আগামী ১৬ জানুয়ারি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ ধর্মগুরু সুমনালঙ্কার মহাথেরোর মৃত্যু
পরবর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ৩ কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ