দ্বিতীয় ইনিংসে হাসানের ৩ উইকেট

| শনিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশনএর ৪৫তম ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ডার্বিশায়ারের বিপক্ষে ৩ উইকেট পেয়েছেন কেন্টের বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে বল হাতে চমক দেখিয়েছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। কিন্তু দ্বিতীয় ইনিংসে উইকেটের দেখা পাননি কাউন্টিতে অভিষেক হওয়া খালেদ। ডার্বির কাউন্টি গ্রাউন্ডে হাসানখালেদ তোপে প্রথম ইনিংসে ৩০০ রানে অলআউট হয় ডার্বিশায়ার। হাসান ৩০ রানে ৪টি ও খালেদ ৭৩ রানে ৩টি উইকেট নেন। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২১৯ রানে গুটিয়ে যায় কেন্ট। ৮১ রানে এগিয়ে খেলতে নেমে ৮ উইকেটে ৩৫২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ডার্বিশায়ার। এই ইনিংসে হাসান ১৬ ওভারে ৩২ রানে ৩ উইকেট নেন। ১৮ দশমিক ৪ ওভার বল করে ৬৪ রান খরচ করেও উইকেটের দেখা পাননি খালেদ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া রোববার থেকে শুরু
পরবর্তী নিবন্ধকোয়ার্টার ফাইনালে মাইজপাড়া মাহমুদুন্নবী ও পাঠানটুলী