আনোয়ারার প্রত্যন্ত অঞ্চলে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪, বাংলাদেশ। এলআইসিএফ ইমার্জেন্সি গ্রান্ট ও ডিস্ট্রিক্টের আওতাধীন ক্লাব সমূহের সহায়তার অংশ হিসেবে গতকাল আনোয়ারা উপজেলার বারখাইন, জুইদন্ডী ও রায়পুরের প্রত্যন্ত অঞ্চলে ৮০০ পরিবারের মাঝে শুকনা খাবার, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫–বি৪–এর রিলিফ কমিটির চেয়ারম্যান পিডিজি লায়ন মোহাম্মদ মোস্তাক হোসাইন। অনুষ্ঠানে কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান, জিএলটি কোঅর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুসা, এলসিআইএফ কোঅর্ডিনেটর লায়ন অ্যাডভোকেট এম. নুরুল ইসলাম, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন শওকতুল ইসলাম, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার (এডমিন–১) লায়ন জাহানারা বেগম, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন অঞ্জন শেখর দাস, ব্রান্ডিং চেয়ারপার্সন লায়ন শায়লা আবেদীন, রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন আনিসুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন–১ সাব্বির আহমেদ, লায়ন মোহাম্মদ আলী, লায়ন সায়মা সোলতানা, লায়ন শারমিন সোলতানা মৌ, লায়ন নুরুল আকবর কাজল, লায়ন আবদুল্লাহ আল মামুন, লায়ন শাহাদাত হোসাইন চৌধুরী মুন্না, লায়ন বিপ্লব চৌধুরী, লায়ন মেজবাহ উদ্দিন বাহার, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, আনোয়ারার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












