জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিবিএস নিউজ। খবর বিডিনিউজের।
হামলার ঘটনার প্রত্যক্ষদর্শীরা সিবিএসকে জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ও বুধবার ভোররাতে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান আর তাতে অনেকগুলো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার জর্ডান জানিয়েছিল, তাদের সামরিক বাহিনী ২০টি ইরানি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি প্রতিহত করেছে। দুটি ক্ষেপণাস্ত্র খোলা জাায়গায় পড়ে বিস্ফোরিত হলেও এতে হতাহতের কোনো খবর হয়নি। ওই দিনই পরে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকটি সূত্র সিবিএন নিউজকে জানান, প্রায় আটটি এফ–১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
কিন্তু ওয়ার্থগ নামে পরিচিত একটি এ–১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমানে আঘাত লেগেছে আর সেটির একটি ডানা উড়ে গেছে। মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করেছিল ইরান। তারা জবাবে মঙ্গলবার পাঁচটি ইরানি ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেয় মার্কিন বাহিনী। এর প্রতিক্রিয়ায় জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান।










