আল–জামিয়া আল–ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় দারুল হাদিস মিলনায়তনে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সাবেক সভাপতি মুফতি হাফেজ আহমাদুল্লাহ’র (রহ.) স্মৃতিচারণ ও তাঁর স্বরচিত জীবনীগ্রন্থ ‘হায়াতে আহমদী’ ও ‘মরাসী’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গত ৩১ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস সভাপতি মুফতি একরাম হোসাইন অদুদী। এছাড়াও জামিয়ার শীর্ষস্থানীয় কেরাম ও দায়িত্বশীলবৃন্দ মরহুমের কর্মময়, ইলমি ও আধ্যাত্মিক জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি জসিম উদ্দিন, আব্দুল জলিল, জাফর সাদেক, ক্বারী আব্দুস সামাদ, ইউনুছ রমজ, নুরুল আবছার, সরওয়ার কামাল রাগেব প্রমুখ।বক্তারা মরহুম আল্লামা মুফতি হাফেজ আহমাদুল্লাহ’র (রহ.) অসামান্য ইলমি খিদমত ও তাকওয়াপূর্ণ জীবনের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












