চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৫.২৩ কোটি টাকা। ১,৭২৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৪১.৭৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৪.০৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,১৭২.৫৩ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৫২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৪.৬৫ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৪০.৬১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,১৫৩.৯৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫৭,৭৭০.৮০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৬,২৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৬ টির, দাম কমেছে ৮৬ টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।







