রাসূলের (সা.) আদর্শ অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব

ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৩৫ পূর্বাহ্ণ

শাহসূফি আমানত খান (রহ.) দরবার শরীফ : হযরত শাহসূফি আমানত খান (রহ) দরবার শরীফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের ব্যবস্থাপনায় ১২ দিনব্যাপী হযরত মুহাম্মদ মোস্তফার (.) পৃথিবীতে শুভাগমন উপলক্ষে ১ম বারের মতো পবিত্র জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল হযরত শাহসুফি আমানত খান (রহ.) ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আলআমানতীর সভাপতিত্বে গত ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়। এ সময় জশনে জুলুসে অংশগ্রহণ করেন হযরত শাহসুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশন মহানগরের সেক্রেটারি মুহাম্মদ মশিউর রহমান খাদেম জনি, আতাউল গনি রকি ও সাইফুদ্দিন আহমেদ, আওলাদে পাক শাজ্জাদানশীন শাহজাদা ইজাজ উদ্দিন মুহাম্মদ আজীম খান, মো জোবাইর ইউছুপ, দরগাহ শরিফ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ তবারক আলী, মুহাম্মদ রানা, মুহাম্মদ আবু মুছা কাদেরী আল চিশতী, সায়ের মনির উদ্দিন আল কাদেরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এতে বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে হজরত শাহসূফি আমানত খান () দরবার শরীফে এসে শেষ হয়। সকল কার্যক্রম শেষে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গসহ, বাবাজান কেবলার আশেক, ভক্ত ও আগত মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়। জশনে জুলুসে শাহজাদা সৈয়দ মুহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আলআমানতী বলেনআহলে বায়াতে রাসুল (.)-এর রক্ত ও বংশগত আমানতের প্রতীক, আর সাহাবায়ে কেরাম হলেন তাঁর নবুয়তের শিক্ষা, আদর্শ ও দাওয়াত ছড়িয়ে দেওয়ার বিশ্বস্ত ধারক ও বাহক। তাই আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে তাঁদের আদর্শকে ধারন ও অনুকরন করা ঈমানী দায়িত্ব।

অভয়মিত্র ঘাট জামে মসজিদ পরিচালনা কমিটি : পবিত্র ঈদে মিলাদুন্নবি (.) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভয়মিত্র ঘাট জামে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় মুসল্লিগণের উদ্যোগে গত ২৬ আগষ্ট বুধবার ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ওয়াজ মাহফিল খতিব প্রফেসর ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টের প্রায় দেড় শত প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (.) শুভাগমন, আগমনকালীন অলৌকিক ঘটনা ও তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন এসএম জলিল সওদাগর, সেলিম মাস্টার, সিরাজ উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সেলিম, শহিদুল ইসলাম, শাহাদাত হোসেন, মুহাম্মদ কলিমউল্লাহ, আনোয়ার হোসেন, হাফেজ মুনিরুল হক, কারী লোকমান, হাফেজ মুজাম্মেল হক, হাফেজ মাহমুদুল হক, হাফেজ আমান উল্লাহ প্রমুখ।

. নুর হোসাইন বলেন, হযরত মুহাম্মদ (.) হলেন আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। তিনি সৃষ্টিগত দিক থেকে যেমন শ্রেষ্ঠ চরিত্র গত দিক থেকেও সবার সেরা। তিনি প্রেরিত হয়েছেন সমগ্র জগতের জন্য করুণার আধার হয়ে। তাঁর অনুসরণের মধ্যেই সবার কল্যাণ নিহিত। তাই তাঁর মিলাদ পালনের পাশাপাশি সিরাত বাস্তবায়নের প্রতিও সবাইকে মনযোগী হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ : ইসলামপূর্ব যুগে কন্যাসন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো এবং দাসদাসীদের অমানুষিক নির্যাতন করা হতো। মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (.) নারীকে সম্মানিত স্থান দিয়েছেন এবং দাসপ্রথার বিলোপ ও তাদের মানবাধিকার নিশ্চিত করেছেন। ঈমানদারদের জন্য তিনি দুনিয়া ও আখেরাতের আত্মিক ও ব্যবহারিক মুক্তির পথপ্রদর্শক। হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদএ মিলাদুন্নবী (.) সমাবেশের ৯ম দিনে প্রধান আলোচকের বক্তব্যে পীরজাদা আল্লামা বায়জিদ আশরাফী চিশতী কাদেরী উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ২১ আগস্ট হযরত বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ মসজিদে মহান রবিউল আউয়ালে বিশ্ব মানবতার মুক্তির দিশারী রাহমাতুল্লিল আলামীন (.) নিখিল বিশ্বে শুভ আগমন উপলক্ষে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদএ মিলাদুন্নবী (.) সমাবেশ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর (মা.জি..) সভাপতিত্বে ৯ম দিন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আঞ্জুমানের আশেকানে মোস্তফা (.) চকরিয়া পাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফোরকান কাদেরী। এতে প্রধান আলোচক ছিলেন কাদেরীয়া চিশতীয়া আশরাফীয়া দরবার শরীফের সাজ্জাদাশীন আল্লামা বায়জিদ আশরাফী চিশতী কাদেরী। বিশেষ বক্তা ছিলেন ফেনী আব্দুল্লাহ শাহ দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুহাম্মদ শফিকুল ইসলাম আল কাদেরী, ফতেয়াবাদ কাদেরীয়া শাহ আমিনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ আখতার হোসাইন আশরাফী, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান প্রমুখ। আল আমিন হাশেমী দরবার শরীফের আওলাদগণের মধ্যে উপস্থিত ছিলেন আল আমিন হাশেমী দরবার শরীফের মুনতাজেম হাফেজ মাওলানা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ কুলগাঁও শাখার সভাপতি শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসান সহ অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন পরিশেষে মিলাদ কিয়াম ও তাবারুক বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদএ মিলাদুন্নবী (.)-এর ৯ম দিনের সমাবেশ সমাপ্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধধূসর সময়ের দিনলিপি ও স্বপ্নভঙ্গের মহাকাব্য