কৌশল, উদ্ভাবন ও মেধার মহারণে বিজস্টার সিজন ভি–এর গ্র্যান্ড ফিনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাব আয়োজিত দেশের অন্যতম প্রতিযোগিতামূলক বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন বিজস্টার সিজন ভি–এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। টাইটেল স্পনসর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, পাওয়ার্ড বাই কেডিএস গ্রুপ, এবং কো–স্পনসর সেভেন রিংস সিমেন্ট ও ডিডিএন। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে গতকাল বৃহস্পতিবার চবির বিবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমিন, উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর এবং প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজর প্রফেসর ড. মোহাম্মদ মোরশেদুর রহমান, কো–ফ্যাকাল্টি অ্যাডভাইজর রুমানা আক্তার এবং অন্যান্য সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার।
২ লাখ ৫০ হাজার টাকার প্রাইজপুলের এই কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা সেরা ছয়টি দল অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে দলগুলো তাদের স্ট্র্যাটেজিক থিংকিং, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি এবং ইনোভেটিভ আইডিয়া উপস্থাপন করে। গ্র্যান্ড ফিনালে প্রতিযোগীদের মূল্যায়ন করেন দেশের কর্পোরেট ব্যক্তিত্ব এবং অভিজ্ঞ প্রফেশনালদের নিয়ে গঠিত একটি জাজ প্যানেল। জাজ প্যানেলে ছিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন, মোহাম্মদ মেহেদী হোসাইন চৌধুরী এবং আসিফ মো. তানভীর হোসাইন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল রাউন্ড শেষে দি ল্যানিস্টার বিজস্টার সিজন ভি–এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ১ লাখ টাকা প্রাইজমানি লাভ করে। অন্যদিকে এঙিট স্ট্র্যাটেজি ফার্স্ট রানার্স–আপ হয়ে ৭০ হাজার টাকা, এবং হেইট অর গ্লোরি সেকেন্ড রানার্স–আপ হয়ে ৫০ হাজার টাকা প্রাইজমানি অর্জন করে। অন্যান্য ফাইনালিস্ট দলগুলো প্রত্যেকে ১০ হাজার টাকা করে প্রাইজমানি পায়। প্রেস বিজ্ঞপ্তি।










