জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইউনিট পর্যায়ে সংগঠনের দাওয়াত বৃদ্ধি করে সংগঠন সমপ্রসারণে দায়িত্বশীলদের ভূমিকা রাখতে হবে। লংমার্চ সফল করে জনগণ ৬ দফা মানতে সরকারকে বাধ্য করবে। গতকাল বৃহস্পতিবার কেরানীহাটস্থ সী ওয়ার্ল্ড হোটেলে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা–চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে দক্ষিণ জেলার জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তফিজুর রহমান।
জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, অধ্যাপক মাহমুদুল হাছান, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, আ ক ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









