বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে

কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় এরশাদ উল্লাহ এমপি

| বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর বিশ্ব হবে জ্ঞানদীপ্ত ও এআই’র (কৃত্রিম বুদ্ধিমত্তা) লড়াই। নতুন প্রজন্মদের সামনে কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর পরিশ্রম ও বুদ্ধিভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাবীদের নেতৃত্বে দেশ গঠন করতে চান। েএ লক্ষ্যেই তোমাদের ভালো মানুষ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি গতকাল মঙ্গলবার বোয়ালখালীতে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ৫ প্রাপ্ত ১৪৬ জন কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনার আয়োজন করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি।

এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার কানিজ ফাতেমা, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, নুরুন্নবী চৌধুরী। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো.ইলিয়াছ, এরশাদুল ইসলাম। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমরা মাদক দেখতে চাই না
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে চাঁদাবাজি করতে চাইলে আমার লাশের ওপর করতে হবে