পশ্চিম মাদারবাড়ীতে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

| সোমবার , ২৪ আগস্ট, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ডিটি রোড হাবিব টাওয়ারের জেটিআই বাংলাদেশ ও কাজুকো ভুইয়া ফাউন্ডেশন এবং মাল্টি সার্ভড ইন্টারন্যাশনাল (এমএসআই) সার্বিক সহযোগিতায় গত শনিবার ২৯ নং পশ্চিম মাদারবাড়ীতে অসহায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি হাজ্বী মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিবির পরিচালক ইসরাফিল খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস, জেটিআই বাংলাদেশ পরিচালক গিনতাউতাস দিরগেলা, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মসিউল আলম স্বপন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক সাইফুল আলম সহ নেতৃবৃন্দ। ইসরাফিল খসরু বলেন বর্তমান সরকার জনগণকে দেশের প্রকৃত মালিক হিসেবে বিবেচনা করে এবং একটি আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে কাজ করছে। চট্টগ্রামে এলাকার উন্নয়নেও সরকারের বিশেষ গুরুত্ব রয়েছে। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি দল
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ৫ কোটি চারা রোপণের ঘোষণা যুগান্তকারী পদক্ষেপ