রাহবারে বায়তুশ শরফ ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, রাসূলে করীম (সা.)আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কিয়ামত পর্যন্ত মহাবিশ্বের সৃষ্টিকুল রাসূল (সা.) এর ওয়াসিলায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবে। বিশ্বের ইতিহাসে তাঁর মত পারিপূর্ণ ও উত্তম চরিত্রের কোন মানুষের আবির্ভাব হয়নি এবং হবেও না। তিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। গতকাল রবিবার বাদ মাগরিব বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিবসে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সকাল ১০টা থেকে ৪.৪৫ পর্যন্ত হিফজুল কুরআন, রাসূল সা. এর মাদানি যুগ নিয়ে উপস্থিত বক্তৃতা, বিভিন্ন বিষয়ে রচনা, চল্লিশ হাদিস মুখস্থ, আরবি কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও বাদ মাগরিব অনুষ্ঠিত হয় ছোটদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পাখ–পাখলির আসর’। এতে প্রধান অতিথি ছিলেন বাশার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আবুল বশর আবু। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। আরো উপস্থিত ছিলেন সহ–সভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান, মাওলানা আবু ওসমান, মাওলানা হাফেজ এস এম ফোরকান আহমদ, মোজাম্মেল হক, মুহাম্মদ নূরুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ নূরী, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, মুহাম্মদ আবদুল কাইয়ুম, এডভোকেট মিয়া আবদুর রহীম, মাওলানা কাজী শিহাবুদ্দীন, মুহাম্মদ হেলাল উদ্দীন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ড. মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ মঈন। প্রেস বিজ্ঞপ্তি।










