শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের মনোজগৎকে আলোকিত করতে হবে

উপকূল সাংস্কৃতিক ফোরামের আলোচনা সভায় বক্তারা

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

উপকূল সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা, গানে গানে সঙ্গীত সন্ধ্যা ও গুণী শিল্পীদের সম্মাননা প্রদান ২১ আগস্ট নগরীর সানসিটি অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। বাচিকশিল্পী মোঃ এনায়েত হোসেন পলাশের সঞ্চালনায় ও মোঃ আলমগীর হোসাইন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেভেন সিটি বণিক মালিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ জামাল উদ্দিন।

প্রধান আলোচক ছিলেন লেখক–সংগঠক মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম, সমাজসেবক মোঃ আজম চৌধুরী, সানসিটির চেয়ারম্যান আদনানুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা যু্‌বদল সহ–সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন রিজভী, নাজিম মোহাম্মদ মামুন, মোহাম্মদ আকবর, কে এম ফজলুল এলাহী টিপু। এতে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠ অপু দে, কণ্ঠশিল্পী মাকছুদা বৃষ্টি। প্রধান আলোচক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, সংস্কৃতি হচ্ছে সমাজের দর্পণ বা আয়না। বিশুদ্ধ মননশীল সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষের মনোজগতকে আলোকিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে হুইল চেয়ার বিতরণ
পরবর্তী নিবন্ধসিবিইউএফটির একাডেমিক কাউন্সিলের ৬ষ্ট সভা