চরণদ্বীপ দরবারে সেমিনার

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

বোয়ালখালীর চরণদ্বীপ দরবারের গাউছিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘মাইজভান্ডারিয়া তরিকা ও দর্শনের আলোকে বহুত্ববাদী সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠায় সিদ্দিকে গাউসুল আযম শেখ অছিয়র রহমান আল ফারুকী আল চরণদ্বীপি (.)’ শীর্ষক সেমিনার গত ২১ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা সিদ্দিকে গাউসুল আযম শেখ অছিয়র রহমান আল ফারুকী আল চরণদ্বীপির (.) জীবন, আধ্যাত্মিক সাধনা, মানবতাবোধ ও দর্শনের আলোকে বহুত্ববাদী সমাজে সাম্য, সমপ্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকীর (.) সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাড. আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল। আলোচক ছিলেন ড. মোহাম্মদ শেখ সাদী ও অধ্যাপক জহুর উল আলম। শাহজাদা শেখ আবু মোহাম্মদ সানাউল্লাহ ফারুকীর (.) সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (.), চবির ডেপুটি রেজিস্ট্রার নুরুল আবছার। সমগ্র মানবজাতির হেদায়েত ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (.)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফরহাদাবাদ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধকাজের কথা বলে রাশিয়ায় যুদ্ধে পাঠানো এক বাংলাদেশি দেশের পথে