চবিতে সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের নতুন কমিটি

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:১৭ পূর্বাহ্ণ

চবি সুবর্ণচর উপজেলা শিক্ষার্থীদের সংগঠন সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের ২৬২৭ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. শামীম হোসাইন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইফ আলি সামি ও সাংগঠনিক সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোস্তফা রহমান। অনুষ্ঠানে এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মু. শফিকুল ইসলামের সুস্থতার জন্য দোয়ার আয়োজন করা হয়।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের সেকশন অফিসার মো. দাউদ নবী ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তা ইমাম ইমু।

পূর্ববর্তী নিবন্ধনুরুল আলম
পরবর্তী নিবন্ধসাবেক কমিশনার এম এ শুক্করের ইন্তেকাল