নগরীর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের সাবেক কমিশনার, নগর বিএনপির সাবেক উপদেষ্টা এবং বায়তুল জান্নাত মহল্লা কমিটির সাবেক চেয়ারম্যান এম এ শুক্কর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত রাত সাড়ে ১১টায় কদমতলী বায়তুল জান্নাত জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে চৈতন্য গলি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।










