সমুদ্র আমাকে বরাবরই টেনে নিয়ে আসে এখানে
দিব্যচোখে দেখে চলি তার সপ্রাণ গভীরতা,
তলদেশের তুমুল আলোড়ন
আঁধার বিধৌত জোছনায়
একাকী হেঁটে যাই বিস্তীর্ণ বালিয়াড়ি,
আধভেজা উপকূল থেকে
কুড়িয়ে নেই লবণাক্ত শামুকের খোলস,
কখনো আলগোছে পরিভ্রমণ করি
প্রবহমান ঝরঝরে অভ্যন্তর,
নাসারন্ধ্রের ধারালো উপরিভাগ,
সমুদ্র আমার এমোনই আজন্ম ভালোলাগা
সাংবাৎসরিক অন্তত একটি বার
তুমিও দেখে যেও সুনীল নীলাভ সমুদ্র,
সমুদ্রের ভেতর বাহির সব,
কবিতার জন্যে, শুধু কবিতাকে ভালোবেসে
বছরে একবার না হয় তুমিও হয়ে যেও
চোরাবালির অলৌকিক গোপন ফাঁদ…….








