নগরীর দারুল ইরফান মাদানী নিসাব মাদরাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা মাদরাসার পরিচালক হাফেজ মুহাম্মদ মুহি উদ্দিন মাহবুবের সভাপতিত্বে ও আ ন ম শোয়াইবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দারুল ইরফান ট্রাস্ট চট্টগ্রামের সেক্রেটারি ড. মুহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, হাফেজ শফি উদ্দিন মিনহাজ ও এম সোলাইমান কাসেমী। বক্তব্য রাখেন নুরুল ইসলাম হানাফী, শহিদুল্লাহ হাবিবী, মাওলানা রামাদান, মুহাম্মদ তাওহিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়। তিনি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












