শরৎ মানে

শাহীন খান | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

শরৎ মানে মিষ্টি পাখির গান,

হৃদয় আমার করে আনচান।

সারাবেলা করি লেখালেখি,

মুগ্ধ হয়ে প্রকৃতিটা দেখি।

শরৎ মানে শিশিরভেজা ঘাস,

পুকুরজলে খেলতে থাকে হাঁস।

বড্ড ভালো লাগে বাঁশির সুর,

হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ্দুর।

শরৎ মানে শুভ্র সতেজ কাশ,

শিউলি, বকুল,জুই, চামেলির বাস।

মেঘ চলে যায় দূরে তেপান্তরে,

পাখপাখালির জটলা নদীর চরে।

শরৎ মানে পটে আঁকা ছবি,

যেদিক তাকাই, ভালো লাগে সবই।

ভাবনা সকল হয় যে নিরুদ্দেশ,

নতুন সাজে সাজে আমার দেশ।

পূর্ববর্তী নিবন্ধশরৎ দিনে তালের পিঠা
পরবর্তী নিবন্ধশরতের ছবি