চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রদল ফোরামের দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্মবার্ষিকী

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ৯:৫১ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও অসহায় দুঃস্থদের মাঝে চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল উদ্দীন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা এহসানুল হক। কামরুল ইসলামের সভাপতিত্বে এবং দিদারুল আলম ও ইমাম হোসেন আবিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, মঞ্জুর রহমান চৌধুরী, জাকির হোসেন, এম এ হামিদ, আলমগীর নুর ও সামিয়াত আমিন জিসান। উপস্থিত ছিলেন জাকির হোসেন, এস এম মফিজউল্লাহ, হাসান ওসমান চৌধুরী, দিদারুল আলম, রিমা আক্তার, মোহাম্মদ শফি, সেলিম উদ্দীন রাসেল, নজরুল ইসলাম, রেজাউল করিম, আমজাদ হোসেন, বোরহানুল হক, শরিফুল ইসলাম আবির, মঞ্জুরুল আলম, আব্দুর রাজ্জাক, ইব্রাহিম খলিল আরজু, মো. তারেক, তারেকুল ইসলাম, আশরাফুল, আরাফাতুল ইসলাম, রাকিবুল ইসলাম, এনামুল হক, মানিক হোসেন, আনিসুর রহমান সাকিব, আবু সুফিয়ান, সিদরাত, রামিম, রাহাত, শাহজাহান, মিশকাত মাহমুদ চৌধুরী, মুনতাসীর, অনিক সালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ
পরবর্তী নিবন্ধবিভিন্ন উপজেলায় মৎস্য সপ্তাহ উদ্বোধন মৎস্যজীবীদের দেয়া হল নানা উপকরণ