ওষখাইন দরবার শরীফের জশনে জুলুছ আজ

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওষখাইন আলী নগর দরবার শরীফের আশেক, ভক্ত ও মুরিদানদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী আজ সোমবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেটসংলগ্ন পেট্রোল পাম্প এলাকা থেকে জুলুছ শুরু হয়ে গাছবাড়িয়া খানহাট, বদুর পাড়া রাস্তার মাথা, পাক্কা দোকান, বাদামতল ও রৌশনহাট প্রদক্ষিণ করবে। পরে জুলুছটি বাদামতলস্থ সৈয়দ আমির কুলাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। সেখানে মাহফিল অনুষ্ঠিত হবে।

জশনে জুলুছের সভাপতিত্ব করবেন ওষখাইন দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীন ছিদ্দিকী ওষখাইনগিরি। প্রধান অতিথি থাকবেন পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়া উদ্দীন ছিদ্দিকী ওযখাইনগিরি।

সার্বিক নির্দেশনায় থাকবেন শাহাজাদা মোহাম্মদ জহুর উদ্দীন ছিদ্দিকী ওষখাইনগিরি। মাহফিলে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, গোমদণ্ডী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী (.জি..) এবং মাওলানা আবু ইউসুফ নূর কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাল্টাপাল্টি হামলায় বিধ্বস্ত রাশিয়া-ইউক্রেন
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু