স্বস্তি আসুক
মনে খুঁতখুঁত নেই বিদ্যুৎ
মেলে না কোথাও গ্যাস
চাল নিয়ে চাল চালাচ্ছে কেউ
অস্থিরতায় দেশ।
এতো কথা বলি, এতো লেখা লিখি
হয় কি কখনো কাজ
সাজ নিয়ে কেউ চলে এই দেশে
কেউ চলে দিয়ে ভাঁজ।
আর কত পথ এভাবেই চলা
আর কত টেনশন
স্বস্তি আসুক পুরো বাংলায়
শান্তিতে থাক মন।












