আহলে সুন্নাত ওয়াল জামাআতের মজলিসে শুরা সদস্য ড. আল্লামা ছৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী আল মাইজভাণ্ডারী বলেছেন–ইসলামী শরীয়ায় কোরআন ও সুন্নাহ এ দুটি মূলনীতি পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দুটির একটিকে বাদ দিয়ে শরীয়তের কথা চিন্তা করা নিতান্তই অমূলক। কুরআন–সুন্নাহর সমন্বিত রূপই হচ্ছে ইসলাম। শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন–ইসলামী জীবন বিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান। কুরআন মজীদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যাক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য রাসুল (দ.) যে পন্থা অবলম্বন করেছেন, তা হচ্ছে হাদীস। সুতরাং কোরআন–হাদিসের যথার্থ চর্চা ও মাহাত্ম্য অনুধাবন করা গেলে জাতীয় জীবনে একটি সুন্দর, সুস্থ সমাজ প্রতিষ্ঠা অধিকতর সম্ভব। আহলে সুন্নাত ওয়াল জামাআত এর নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী বলেছেন– কুরআনের যে কোন বিধানের উপর আমল করতে হলে হাদিসের আবশ্যকীয়তা মোটেও উপেক্ষিত হবার নয়।
আন্তর্জাতিক সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুন নাস বাংলাদেশের (একেএনবি) উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৩টায় নগরীর মুরাদপুরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত ১৪ তম পবিত্র দরসুল হাদিস মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সংস্থার চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন– আহলে সুন্নাত ওয়াল জামাআতের মজলিসে শুরা সদস্য ও মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানসীন ড. আল্লামা ছৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী আল মাইজভাণ্ডারী।
উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের নির্বাহী চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নূরী। প্রধান মুফাস্িসর ছিলেন– আহলে সুন্নাত ওয়াল জামাআতের মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন– চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম, অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, আল্লামা গাজী শফিউল আলম নিজামী, আল্লামা এনামুল হক সিকদার, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, অধ্যক্ষ মুহাম্মদ ইব্রাহীম আখতারী, শাহজাদা এ আর এম কামরুল ইসলাম, আল্লামা আশেকুর রহমান, আল্লামা মুফতি হেলাল উদ্দীন আলকাদেরী, আল্লামা মুফতি নিজাম উদ্দীন নোমানী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন– আঞ্জুমানে খুদ্দামুন নাসের সচিব (ভারপ্রাপ্ত) স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর, স্বাগত বক্তব্য রাখেন– মাহফিল প্রস্ততি কমিটির আহবায়ক আল্লামা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ। মাওলানা কাজী শফিউল আজম ও মাওলানা মহিউদ্দিন তাহেরীর সঞ্চালনায় মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন– অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দীন তৈয়বী, মাওলানা আবদুন্নবী হক্কানী, মাওলানা মহিউদ্দিন নেছারী, অধ্যক্ষ মাওলানা জানে আলম নিজামী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাস্টার আনোয়ারুল আজিম, স ম শহিদুল হক ফারুকী, মাওলানা ইলিয়াছ সিকদার, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, স,ম, শওকত আজিজ, আবদুল মালেক আশরাফী প্রমূখ। অতঃপর দেশ–জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে আখেরী মুনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে মাহফিলের পরিসমাপ্তি ঘটে।












