ঈদে মিলাদুন্নবী (সা.) মানবতার মুক্তির বার্তা

আমির ভান্ডারে সালাওয়াতে রাসুল মাহফিলে বক্তারা

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

পটিয়া আমির ভাণ্ডার দরবারে ১২দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী ও খতমে সালাওয়াতে রাসুল মাহফিলের দ্বিতীয় দিন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিবসে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আলে রাসুল (.) আওলাদে গাউসুলআজম (.) শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি মাইজভাণ্ডারী (.)। এতে সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ সিরাজুল মোস্তফা আমিরী। এতে ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনে প্রিয় নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনকে স্মরণ করা হয়। তিনি ছিলেন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, সাম্য, দয়া ও ভালোবাসার অনন্য শিক্ষা। মাহফিলে উপস্থিত ছিলেন আওলাদে আমির শাহসুফি আলহাজ্ব মাওলানা সৈয়দ ফখরুদ্দিন আমিরী, আলহাজ্ব সৈয়দ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ আরিফুজ্জামান আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ মঈনুদ্দিন আমিরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উরকিরচর মুহাম্মাদিয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ হাসান রেজা আল কাদেরী। হামদ, নাত মিলাদ কিয়াম পরিবেশন করেন নাত খাঁ মুহাম্মদ মাসুদ পারভেজ। মাহফিল উপস্থাপনায় ছিলেন শায়ের মেরাজ রেজা কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধরাউজানে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির বৃক্ষরোপণ