ধূর্তের দল করে কোন্দল
ধর্মে ধর্মে বিরোধ
মানুষে মানুষে করে ভেদাভেদ
নেই ভ্রাতৃত্ববোধ।
জাতিভেদ ভুলে মিলেমিশে যদি
বসত করতে দেখে?
যুগে যুগে এরা ধার্মিক সেজে
বিভেদ মন্ত্র লেখে।
ধর্মে ধর্মে মিলনের মাঝে
সদায় ফুটায় হুল
উগ্রপন্থি লোকগুলো ঠিক
নষ্টের যত মূল।
পৃথিবীতে যত মরেছে মানুষ
হয়েছে রক্তপাত
মূলে পাবে তার অতি দুরাচার
ধর্মীয় সংঘাত।












