অ্যাডভোকেট ক্লার্কস এসোর সম্পাদককে হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম

পটিয়ায় এলাকাবাসীর মানববন্ধন

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহা (৪৮) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ৩টায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পটিয়ার পাচুরিয়া এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে তোহার পরিবার ও এলাকাবাসী এ আল্টিমেটাম দেয়। মানববন্ধনে হাবিলাসদ্বীপ ইউনিয়নের শতাধিক মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত মোহাম্মদ তোহার মেয়ে মোছাম্মৎ মারওয়া, বোন রোকেয়া বেগম ও সাতারা বেগম, ভাগিনা শওকত বাবু, এলাকাবাসীর পক্ষে ওমর ফারুক, মোহাম্মদ ফোরকানসহ অন্যরা। মানববন্ধনে তোহার মেয়ে মোছাম্মৎ মারওয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাঁর বাবার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। বিচার না হলে হত্যাকারীরা ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটাতে পারে। তাই তাঁর পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। এলাকাবাসী বলেন, তোহা হত্যাকাণ্ডে জড়িতরা এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় তারা তোহাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুজাদ্দিদে আলফে সানী (রহ.) ও আ’লা হযরত স্মরণে সভা
পরবর্তী নিবন্ধউত্তর হালিশহর রহমানিয়া দরবারে ওরশে ইমাম রব্বানী উদযাপিত