উত্তর হালিশহর রহমানিয়া দরবারে ওরশে ইমাম রব্বানী উদযাপিত

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

হযরত ইমাম রব্বানী মোজাদ্দেদ্‌ আল ফেসানী আবুল বরকত বদরুদ্দিন শেখ আহমদ ফারুকী সেরহিন্দীর (রহঃ) বার্ষিক ওরস গত বুধবার ২৬নং ওয়ার্ড উত্তর হালিশহর মোল্লাপাড়াস্থ হযরত শাহসুফী মুফতি মাওলানা সৈয়দ আমিনুর রহমান নকশ্‌বন্দী মোজাদ্দেদীর (রহঃ) দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সকালে খতমে কোরআন, ফাতেহা শরীফ, বাদে আছর খতমে খাজেগান ও খতমে মোজাদ্দেদীয়া শরীফ এবং বাদ এশা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সিলসিলায়ে তরিকায়ে নকশ্‌বন্দীয়া মোজাদ্দেদিয়া রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হাফেজ মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক নকশ্‌বন্দী মোজাদ্দেদি (.জি.)। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ আবুল কাশেম, ডাঃ এস.এম. কামাল উদ্দিন ইউসুফ, প্রধান আলোচক ছিলেন হাইদগাঁও মোজাহেরুল ইসলাম মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা মুহাম্মদ মহিউদ্দিন আল কাদরি, আলোচক ছিলেন বাঁশবাড়ীয়া ইসলামীয়া মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ মঈন উদ্দিন হোসাইনী, মিরশ্বরাই সফিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও মোল্লাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ নোমান আশরাফ আল কাদরী, চৌধুরী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ফরহাদ আমিন আল কাদেরী, হাফেজ মাওলানা সৈয়দ মোহাম্মদ আহসানুল আমিন রাহাত নক্‌শবন্দী মোজাদ্দেদি প্রমুখ।

মাহফিলে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ইসলামের ইতিহাসে মুজাদ্দেদে আল ফেসানী (রহঃ) এক অভিস্মরনীয় ব্যক্তিত্ব। তাঁর মিশন ছিল সম্রাট আকবরের দীনে ইলাহীকে প্রতিহত করে তদ্বস্থলে ইসলামী আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি সম্রাট আকবরের চালু করা দ্বীনি ইলাহী ও অনৈসলামিক সংস্কৃতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে সফল হন। শরীয়তের সঠিক বিধান প্রতিষ্ঠা, বিদআত ও কুসংস্কার দূর করা এবং সুফিবাদের বিকৃতি রোধে তিনি ঐতিহাসিক অবদান রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট ক্লার্কস এসোর সম্পাদককে হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ মনছুরুল আলম (রহ.) তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন