চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার শরীর গঠন কমিটির সভা গত ১২ আগস্ট বুধবার সন্ধ্যায় সংস্থার হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার সহ সভাপতি ও শরীর গঠন কমিটির চেয়ারম্যান উপ–পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন। এতে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। সঞ্চালনা করেন কমিটির সম্পাদক মনতোষ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ–সভাপতি মো. ইবাদুল হক লুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম–সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, ফরিদ আহমদ, কোষাদ্যক্ষ মো. নওশাদ আলম চৌধুরী, কমিটির সহ–সভাপতি, সেকান্দর কবির, অনুপ দাশ মুকুল, বাসুদেব সিনহা, নির্বাহী কমিটির সদস্য মনোরঞ্জন সাহা, মাহবুব উল আলম মুকুল, কমিটির যুগ্ম সম্পাদক মো. নাছির, আব্দুল গফুর পন্টি, তাজ উদ্দিন রিপন, দিদার হোসেন, সদস্য সালাউদ্দিন মিয়া, মো. মোনায়েম চৌধুরী (মুন্না), অরুন মল্লিক, অনিক মুন্না, শ্যামল বিশ্বাস, মো. জুনায়েদ, হারুন অর রশিদ, সামসেদ আলম, ইয়াছিন আহম্মদ (অপু), আনিসুর রশিদ, মো. আসাদ উল্লাহ, আদিত ঘোষ এবং রবিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












