কর্ণফুলী পেপার মিলে প্রীতি ফুটবল ম্যাচ

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী পেপার মিলস্‌ অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে গত ১২ আগষ্ট ব্রিকফিল্ড খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় টেকনিক্যাল বিভাগ ৮০ গোলে নন টেকনিক্যাল বিভাগকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সজিব ৪টি, রকি ৩টি এবং বিকাশ চাকমা ১টি গোল করেন। খেলা পরিচালনা করেনে মোহাম্মদ নুর নবী শপু। প্রীতি ম্যাচের উদ্বোধন করেন এবং মাঠে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্‌।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কেপিএম প্রশাসন বিভাগীয় প্রধান এবং অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, বাণিজ্যিক বিভাগীয় প্রধান আলী আহমদ, হিসাব বিভাগীয় প্রধান মজিবুর রহমান, টেকনিক্যাল বিভাগীয় প্রধান রুপম বড়ুয়া, আইন বিভাগীয় প্রধান শামীম আহমেদ, বিদ্যুৎ বিভাগীয় প্রধান ইমাম ফখর উদ্দিন রাজি, কেপিএমের সিবিএ সভাপতি আবদুল রাজ্জাক, সিবিএ সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ার, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, আল আমিন নূরিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল কাদের এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধমার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং
পরবর্তী নিবন্ধবাঁহাতি বোলারদের চূড়ায় মিচেল স্টার্ক