তুমি কি কখনো?

আনোয়ারুল হক নূরী | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

তুমি কখনো চোখ রেখেছো?

যেখানে স্বপ্নরা উঁকি মারে

ভোরের শুকতারার মত।

মেঘ নেমেছে কিশোরীর এলোমেলো

বেণির মত পাহাড় ছুঁয়ে।

তুমি কি কখনো থমকে গেছো?

স্বর্ণালি লতা বাসর পেতেছে শত আদরে।

ডাহুকের চঞ্চলা ডাকে থমকে দাঁড়ায়

উচ্ছ্বাস ভরা দুরন্ত কিশোর।

তুমি কখনো মিটমিট করে তাকিয়েছো?

ধবধবে জোছনার শহরে জোনাকির হইচই।

কখনো কবি গেয়ে উঠে ‘আকাশের ওই

মিটি মিটি তারার সাথে কইব কথা’।

যেখানে পাহাড় নেমেছে ঝর্ণার ছলছল পায়ে।

তুমি কখনো কানপেতে শুনেছো?

দুরন্ত কণ্ঠে ‘বল বীর, চির উন্নত মম শির’।

কোকিলের কণ্ঠে সুরের মূর্চ্ছনায় ভেলুয়ার

বেহলার সুর থমকে গেছে।

আমি সেখানেই থাকি শব্দের স্কেচ এঁকে।

পূর্ববর্তী নিবন্ধযদি বৃষ্টি নামে
পরবর্তী নিবন্ধউখিয়া-টেকনাফের আর্তনাদ : সীমান্তের মানুষ কবে ফিরে পাবে নিরাপত্তা