নজরুল ইসলাম

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

মহেশখালীর কালারমারছড়ার ইউনুছখালী নাছির উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম (৬৫) গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় স্ট্রোক জনিত কারণে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। গতকাল আছরের নামাজের পর তার গ্রামের বাড়ি উত্তর নলবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। নজরুল ইসলাম ১৯৮৯ সালে ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে পেশাজীবন শুরু করেন। সমপ্রতি তিনি অবসরগ্রহণের কথা ছিল। আমৃত্যু তিনি ওই প্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষকতা করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের শেষ প্রান্তে এসে নজরুল ইসলামের মৃত্যুতে তার পরিবার, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ ছালে আহমদ