ইসলামের ইতিহাসে হযরত মুজাদ্দিদে আলফে সানী (রহ.) এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। হিজরী দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে ভারতীয় উপমহাদেশে ইসলামের বিশুদ্ধ আকিদা, ঈমান ও সুন্নাহ সংস্কারে অভূতপূর্ব ভূমিকার জন্য তাঁকে ‘মুজাদ্দিদে আলফে সানী’ (দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক) উপাধিতে ভূষিত করা হয়। মুগল সম্রাট আকবরের শাসনামলে যখন ইসলামের মূলনীতির ওপর চরম আঘাত আসছিল, তখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে ইসলামের বিশুদ্ধ রূপ পুনরুজ্জীবিত করেন। ভারতীয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রদূত ছিলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনেও তাঁর অবদান ছিল অপরিসীম। উপমহাদেশে এই মহান ব্যক্তির অবদান অতুলনীয় এবং অনস্বীকার্য। গত ৭ আগস্ট আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার ব্যবস্থাপনায় হাটহাজারী রোডস্থ ১নং দক্ষিণ পাহাড়তলী লালিয়ারহাট মাদরাসা ও বিদ্যালয় ময়দানে হযরত শেখ আহমদ ফারুকী সেরহেন্দী (রহ.), চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা আলা হযরত (রহ) ও আল্লামা সৈয়্যদ আবু নছর আবেদ শাহ আল মাদানীর (রহ.) ওরসে পাক উপলক্ষে ২ দিন ব্যাপী সুন্নি সম্মেলনের সমাপনী দিবসে আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি.আ.) সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা মাশহুদুর রহমান হাশেমী ইয়াহিয়া। আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আল্লামা ড. এ. এস. এম. বোরহান উদ্দীন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ড. মুহাম্মদ নাসির উদ্দিন নঈমী, মাওলানা মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী, হাফেজ মাওলানা মুহাম্মদ আবু সাঈদ সিদ্দিকী, মাওলানা ক্বারী হাসান উদ্দিন কাদেরী রেজভী, মাওলানা মুখতার আহমদ কাদেরী রেজভী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












