ইছামতীতে অবৈধ বালু উত্তোলন, বিকল ২ ড্রেজার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার উপজেলার রাজানগর ইউনিয়নের বেতছড়ি এলাকায় ইছামতী নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়। পরে রাণীরহাট বাজারে অভিযান চালিয়ে লক্ষ্মী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংশ্লিষ্ট আইন ও বিধি লঙ্ঘনের দায়ে ফার্মেসিটিকে এ জরিমানা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত ছিলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খাঁন (রহ.)’