বাংলাদেশ জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে

আইআইইউসির ওরিয়েন্টেশনে রাবির সাবেক উপাচার্য

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ২০২৬ সালের শরৎকালীন সেমিস্টারের নবীন ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. সালেহ হাসান নকিব বলেছেন, নৈতিকতাবর্জিত জ্ঞান বিপজ্জনক হয়ে উঠতে পারে। জাতি হিসেবে বাংলাদেশ জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সততা ও নিষ্ঠাবিহীন বুদ্ধিমত্তা সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। একটি ভারসাম্যপূর্ণ জীবনই দীর্ঘস্থায়ী সাফল্যের ভিত্তি। বিশ্ববিদ্যালয়ের জীবন যেমন অগণিত সুযোগের দ্বার উন্মোচন করে, তেমনি এতে অনেক বিভ্রান্তি ও মনোযোগ বিচ্যুতিরও সুযোগ থাকে। গতকাল সোমবার তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেনবোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। স্বাগত বক্তব্য দেনআইআইইউসির উপউপাচার্য ও আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও আয়োজক কমিটির কোকনভেনার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল (অব.) মো. কাসেম, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাওসার আহমেদ, ফিমেল একাডেমিক জোনের প্রধান মাহমুদা খাতুন সিদ্দিকা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর ও সহকারী প্রক্টর সুলতানা আক্তার। অনুষ্ঠানের নবীন ছাত্রীদের শপথ পাঠ করান আইআইইউসির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। দ্বিতীয় অংশে অনুষ্ঠিত হয় বিভাগীয় ব্রিফিং সেশন। এতে ডিভিশন ও অফিসের কার্যক্রম সম্পর্কে নবীন ছাত্রীদের অবহিত করা হয়। শুরুতে আইআইইউসির ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ভর্তি পরীক্ষায় নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত নবীন ছাত্রী প্রতিনিধিদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। শেষে নবীন ছাত্রীরা অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচবিতে চন্দ্রকলি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় চোরাই ফ্রিজ উদ্ধারসহ গ্রেপ্তার ২