অভিনয় ছেড়ে ধর্মকর্মে মন দিয়েছেন অভিনেতা হাসান মাসুদ

| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৪০ পূর্বাহ্ণ

একসময় নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরে অভিনয় থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন অভিনেতা, পরিচালক ও লেখক হাসান মাসুদ। বর্তমানে বেছে বেছে বিজ্ঞাপনে কাজ করলেও নাটক কিংবা সিনেমায় তাকে আর নিয়মিত দেখা যায় না। কেন অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, সমপ্রতি সে কারণ জানিয়েছেন অভিনেতা। সমপ্রতি সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবনযাপন ও অভিনয় থেকে দূরে থাকার কারণ নিয়ে কথা বলেছেন হাসান মাসুদ।

তিনি জানান, জীবনে পরিবর্তন আসার পর থেকেই নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। ধর্মীয় ভাবনাও এখন তার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাসান মাসুদ বলেন, আমি নিজেকে আসলে একটু গুটিয়ে নিয়েছি। আমি এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে। সেই কারণেই এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি, না হলে করি না। মানে ধার্মিক হয়ে গিয়েছি। নিজের সামপ্রতিক ধর্মীয় জীবনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি এবার হজ করেছি। যে কারণে ৪১ দিন ছিলাম ওখানেমক্কামদিনায়।

পূর্ববর্তী নিবন্ধ‘৫-৭ দিনের মধ্যেই’ বাফুফের হাতে যাচ্ছে চট্টগ্রামসহ ৩ স্টেডিয়াম
পরবর্তী নিবন্ধপরীমনি সময় মতো আদালতে আসেননি, পেছাল জেরার দিন