সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আধুনিক সমাজ বিনির্মাণে, মানবতার কল্যাণে কাজ করতে হবে। তিনি গতকাল রোববার রাউজান উপজেলার গহিরা দলইনগর ছমদ আলী মুন্সির বাড়ির প্রাঙ্গনে এলাকার সুধী সমাবেশে উপরোক্ত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, সমাজসেবক মো. মঞ্জুরুল আলম, মো. মোবারক হোসেন, মো. ওসমান গনী, নাজিম উদ্দীন, নাসির উদ্দীন। পরবর্তীতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











