গান কবিতা নৃত্য ও কথামালায় শেষ হলো চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব। থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে শুরু থেকে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের অবদানকে স্মরণ করা হয়। বর্তমানে যাঁরা দায়িত্বে থেকে একাডেমিকে এগিয়ে নিচ্ছেন, তাঁদেরকেও সম্মাননা জানানো হয় সমাপনী পর্বে। একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রফেসর ড.মো. আবুল কাসেম, প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, প্রাবন্ধিক কাজী রুনু বিলকিস, কলামিস্ট রেজাউল করিম স্বপন, প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, কবি জান্নাতুল ফেরদৌস।
এরআগে ‘ঐতিহ্যের চট্টগ্রাম, গৌরবের চট্টগ্রাম একাডেমি’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন কবি জসিম উদ্দিন খান। আলোচক ছিলেন অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, কবি মাহবুবা চৌধুরী, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, এটিএম শহীদুল্লাহ শহীদ, কবি সৈয়দা সেলিমা আক্তার, কস্তুরী সিংহ, সৈয়দা করিমুননেসা, রনি সাহা, আলোকচিত্রী কানিজ ফাতেমা।
শুরুতেই ছিল চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। লেখক এস এম আবদুল আজিজের সভাপতিত্বে এতে
আলোচক ছিলেন অধ্যাপক ডা. কল্যাণ বড়ুয়া, নুসরাত সুলতানা, জি এম জহির উদ্দীন, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, মো. জসিম উদ্দিন চৌধুরী।
কবিতা ও ছড়া পাঠের আসরে সভাপতিত্ব করেন কবি গোফরান উদ্দীন টিটু। অংশগ্রহণ করেন মুহাম্মদ ইকবাল চৌধুরী, মর্জিনা আখতার, নিবেদিতা বড়ুয়া, সমীরণ বড়ুয়া, নূর নাহার নিপা, খালেছা খানম, জনার্দন বনিক, সাইফুল্লাহ কায়সার, দিলরুবা খানম রুবি, বিভাস গুহ, মোহাম্মদ নেছার, পারভীন আকতার, মল্লিকা বড়ুয়া, সত্যজিত দাশ কাঞ্চন, রেহেনা আকতার, বিলাস কান্তি দাস, কুতুবুদ্দিন বখতেয়ার, মৌসুমী সরকার, মৌসুমী মৌ, সুমি দাশ, বিকাশ বড়ুয়া, জহির সিদ্দিকী, লাকী সেন, নাজমুল হাসান চৌধুরী হেলাল, শিউলী নাথ, শর্মিষ্ঠা চৌধুরী, তাওহীদুল ইসলাম নূরী, মুহাম্মদ ছালাহ উদদীন, রুমি চৌধুরী, নাজনীন আমান, মুক্তা রানী দেবী, শর্মি বড়ুয়া, শুভাশীষ দত্ত ভানু, নান্টু বড়ুয়া, মুকেশ চৌধুরী, মাহবুবা ছন্দা, অরূপ পালিত, মনির উল্লাহ কাদের, মান্নান মাহমুদ, সেলিম তালুকদার আকাশ, অনামিকা বড়ুয়া।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে বিশ্বভরা প্রাণ–চট্টগ্রাম জেলা। পরিচালনায় ছিলেন শিমলী দাশ। আবৃত্তি পরিবেশন করেন সনজীব বড়ুয়া ও অঞ্চল চৌধুরী। একক সংগীত পরিশেন করেন শিল্পী আবদুল মান্নান রানা, মানস পাল চৌধুরী, ইকবাল হায়দার, রেহানা বেগম রানু, শিউলী নাথ প্রমুখ। র্যাফেল ড্র পরিচালনা করেন কবি রোকেয়া হক।
২৫ বছর ধরে পূর্তি উৎসবে রাশেদ রউফ ও নেছার আহমদের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ঐতিহ্যের চট্টগ্রাম’ শীর্ষক একটি সংকলন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমু ও অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।












