আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শরৎকালীন সেমিস্টারের অনার্স প্রোগ্রামের নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশন আগামীকাল সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
২ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নাকিব। কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ আলী আজাদী। প্রেস বিজ্ঞপ্তি।












