ত্রিতরঙ্গ ঋতুভিত্তিক অনুষ্ঠানের ধারাবাহিকতা বর্ষা উদযাপন উপলক্ষে গতকাল নাসিরাবাদ কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। শ্রাবণ সাঁঝের আয়োজন শ্রাবণের মেঘগুলো শীর্ষক অনুষ্ঠানে ত্রিতরঙ্গ কেন্দ্রীয় কালচারাল স্কোয়াড ছাড়াও চট্টগ্রামের প্রথিতযশা শিল্পীরা অংশগ্রহণ করে।
ত্রিতরঙ্গের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ত্রিতরঙ্গের মহাসচিব কবি শাওন পান্থ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাউদার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড. শরিফ আশরাফুজ্জামান, একুশে পদকপ্রাপ্ত শাস্ত্রীয় বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশন প্রফেসর ডা. ইমরান বিন ইউনুস প্রমুখ।
দিলরুবা খানম ও আফিফা ইবনাত সায়মার উপস্থাপনায় সংগীত পরিবেশনায় অংশ নেন শিল্পী আব্দুর রহিম, সুবর্ণা রহমান, পাপিয়া আহমেদ, ইকবাল পিন্টু, দিদারুল আলম, তাপস চৌধুরী, তাপস বড়ুয়া, এস বি সুমী, শিরিন আক্তার, নাসিমা আক্তার ডেইজি, রিনা দাস, শিলা চৌধুরী, মোঃ মোস্তফা কামাল, মনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের দলীয় সংগীত পরিবেশন করে কেন্দ্রীয় কালচারাল স্কোয়াড ওর সংগীত একাডেমির শিশু শিল্পীরা। স্বাগত বক্তব্যে ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ বলেন, বর্ষা উদযাপন বাঙালির চিরায়ত সাংস্কৃতিক উৎসবের একটি অন্যতম উৎসব। শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে শিরোনামে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সকল অপসংস্কৃতি ও অপশক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে ওসমান গনি মনসুর বলেন, চট্টগ্রাম তথা বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গ পায়ে পায়ে ৪২ বছর অতিক্রম করছে। ত্রিতরঙ্গের এই ৪২ বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতির বিকাশে ত্রিতরঙ্গের রয়েছে অবিস্মরণীয় অবদান। সেবার পাশাপাশি সাংস্কৃতিক ও নান্দনিক শিল্পকর্মে ত্রিতরঙ্গের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












