কর্ণফুলীতে হৃদয়ের ডাকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

| মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার ১নং ওয়ার্ডের চর পাথরঘাটা ও আলাভীনগর চরলক্ষ্যা, মৌলভীবাজার এলাকায় সামাজিক সংগঠন হৃদয়ের ডাকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এসো স্বপ্ন দেখি সুন্দর পৃথিবী গড়ি’ স্লোগানকে সামনে রেখে গত ৩১ জুলাই চর পাথরঘাটা হামিদিয়া বাগদাদিয়া এতিমখানা মাদ্রাসা ও জামে মসজিদ এবং সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হৃদয়ের ডাক সংগঠনের চেয়ারম্যান আর এস এম নিজাম উদ্দিন। উদ্বোধক ছিলেন মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি সাউথ চট্টগ্রাম ব্রাইট স্কুলের অ প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, মাহফুজুর রহমান।

সভাপতিত্ব করেন মোহাম্মদ আনিছুর রহমান। সঞ্চালনা করেন সৈয়দ মোহাম্মদ মুন্না। উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন নোমান, মেহেদি হাসান আরমান, মাহিন ইসলাম, ইব্রাহিম লস্কর, জাকির হোসেন, সুবজ হাওলাদার, সুমন হাওলাদার প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গঠনে সর্বস্তরের মানুষকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইরানের পথ দুটি, চুক্তি কিংবা সম্পূর্ণ আত্মসমর্পণ : ট্রাম্প
পরবর্তী নিবন্ধনব নিযুক্ত ডিআইজির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা