শহরের সৌন্দর্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে

মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ শহর আমাদের সবার। তাই শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুধু নগর কর্তৃপক্ষের উদ্যোগে একটি শহরকে সুন্দর ও নান্দনিক করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, বাসার ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কারপরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লাআবর্জনা না ফেলে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হতে হবে। মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের সহ সভাপতি ইঞ্জিনিয়ার সুজিত নন্দীর সঞ্চালনায় আনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের সভাপতি ক্যাপ্টেন মোঃ দিদারুল আলম। নগরীর হালিশহরস্থ গ্রীণভ্যালি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হেদায়েত উল্লাহ, মাস্টার শামসুল আলম, আব্দুর রহমান সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা হুমায়ন কবীর, আলতাফ হোসেন, শাহ আলম, মোঃ আব্দুল বায়েস, মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসাইন ভূঁইয়া আকবর, জেবেননূর সুলতান উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফোরকান উদ্দিন রিজভী, সংগঠনের সহসভাপতি আবুল কাসেম, লায়ন সুভাষ দাস, এম. নাজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মান্নাসহ অনেকেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুলাই বিপ্লবকে ধারণ করার উর্বর ক্ষেত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
পরবর্তী নিবন্ধসিএমপির গ্র্যান্ড মাস্টার প্যারেড