চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫নং ঘাট সংলগ্ন এলাকায় গতকাল সকাল ৯ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৬ হাজার টাকা মূল্যের ১ টন খনিজ কয়লা ও ৬০০ কেজি গমের ভুষিসহ চোরাইকাজে ব্যবহৃত ২ টি বোট জব্দ করা হয়।
এসময় চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আলামত ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।












