হাটহাজারীতে তিন মাদকাসক্তকে কারাদণ্ড

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি বিঘ্নিত করার অপরাধে উপজেলা প্রশাসন ও র‌্যাব৭ এর যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোহাম্মদ হোসেন, মো. মোজাফফর ও মো. কামাল হোসেন নামের তিন মাদকাসক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে পৌরসভার রেলস্টেশন এলাকায় চালানো মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

অভিযান সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার রেলস্টেশন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় উল্লেখিত তিন ব্যক্তি মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন তথ্যের ভিক্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় উল্লেখিত তিন ব্যক্তির প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে অভিযানের সত্যতা স্বীকার করে জানান, হাটহাজারী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর ১২তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধমাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়