তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি কার উদ্দেশ্যে লিখলেন প্রভা?

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:২৫ পূর্বাহ্ণ

আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব তিনি। তবে ব্যক্তিজীবন কিংবা মনের কথা প্রকাশ্যে খুব একটা বলতে দেখা যায় না তাকে। মাঝেমধ্যে রহস্যময় কোনো পোস্ট কিংবা আবেগঘন ক্যাপশনে ভক্তদের মনে তৈরি করেন নানা প্রশ্ন। খবর বাংলানিউজের।

এবারও তেমনই এক পোস্ট ঘিরে আলোচনায় এসেছেন প্রভা। সমপ্রতি নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে সফট প্যাস্টেল রঙের পোশাক, মিনিমাল সাজ ও গ্রেসফুল এথনিক লুকে দেখা গেছে তাকে। খোলা চুলে হালকা গোলাপি ও সাদা রঙের সালোয়ারকামিজে বেশ স্নিগ্ধ অবয়বে ধরা দিয়েছেন প্রভা। তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে এর সঙ্গে দেওয়া অভিনেত্রীর ক্যাপশন। সেখানে প্রভা লেখেন, ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবেসেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।’ তার এমন আবেগঘন বার্তাই এখন কৌতূহল বাড়িয়েছে ভক্তদের মধ্যে। কারণ, ক্যাপশনে কাউকে সরাসরি উল্লেখ করেননি অভিনেত্রী। ফলে প্রশ্ন উঠেছেকাকে উদ্দেশ্য করে এমন কথা লিখলেন প্রভা?

কেউ মনে করছেন, জীবনের কোনো প্রিয় মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এমন কথা লিখেছেন অভিনেত্রী। আবার কারও ধারণা, এটি হতে পারে তার ব্যক্তিগত কোনো অনুভূতির বহিঃপ্রকাশ। তবে ক্যাপশনের প্রকৃত অর্থ কিংবা এর পেছনের মানুষটি কেসেটি অবশ্য খোলাসা করেননি প্রভা।

পূর্ববর্তী নিবন্ধআলোর ঠিকানাকে টাইব্রেকারে হারিয়ে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধআইস থেরাপি নিয়ে ভক্তদের সতর্ক করলেন হিনা খান